HomeScrollগরুর গাড়িতেই মূর্তি গড়া, গরুর গাড়িতেই বিসর্জন! মানিকপুরের 'মোটা কালী'র এই আজব...

গরুর গাড়িতেই মূর্তি গড়া, গরুর গাড়িতেই বিসর্জন! মানিকপুরের ‘মোটা কালী’র এই আজব রীতি কেন?

অন্যান্য কালী মূর্তির সঙ্গে বিস্তর ফারাক রয়েছে এই কালীর গঠনে, কেন জানেন?

ওয়েব ডেস্ক: গরুর গাড়ির ওপরেই গড়ে ওঠে দেবীমূর্তি, সেখানেই চলে পুজো, আর পুজো শেষে সেই গাড়িতে চাপিয়েই হয় বিসর্জন। এমন ব্যতিক্রমী রীতিকে ঘিরেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মানিকপুরে এবার উন্মাদনা তুঙ্গে। মানিকপুর ভ্রাতৃ সংঘের বিখ্যাত ‘মোটা কালী’ বা ‘গদা কালী’ পুজো এ বছর ৫৯ তম বর্ষে পা দিল।

গরুর গাড়িসহ মূর্তিটির উচ্চতা প্রায় ২১ ফুট। সাধারণ কালীমূর্তির সঙ্গে এর মুখ, হাত ও পায়ের গড়নে বিস্তর ফারাক। মূর্তি যেমন লম্বা, তেমনই মোটাসোটা। সেই কারণেই ভক্তদের মুখে মুখে এর নাম হয়ে গিয়েছে ‘মোটা কালী’ বা ‘গদা কালী’।

উদ্যোক্তারা জানান, ভ্রাতৃ সংঘ একসময় ছিল শরীরচর্চার ক্লাব। সদস্যরা নিয়মিত ব্যায়াম ও বডি বিল্ডিং করতেন। পুজো শুরুর সময় তাঁরাই মায়ের মূর্তিকে সুঠাম ও পেশীবহুল রূপে গড়ে তোলেন। সেই ঐতিহ্য মেনে আজও মূর্তির গঠন একই রাখা হয়েছে।

আরও পড়ুন:

উত্তর কলকাতার ‘জীবন্ত কালী’, মা শ্যামসুন্দরী

মূর্তিটি এত বড় ও ভারী যে মণ্ডপে আনা কিংবা বিসর্জনের সময় তোলা-নামানো ছিল বড় সমস্যা। তাই শুরু থেকেই বুদ্ধি করে একটি গরুর গাড়ির ওপরেই মূর্তি তৈরি করা হয়। পুজোর ক’দিন মানিকপুরের রাস্তার পাশে সেই গাড়ির ওপরেই পূজিত হন দেবী। পুজো শেষে আলাদা করে ট্রাকে তোলার ঝামেলা নেই। ওই গাড়িটিই টেনে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য।

প্রায় ছয় দশক ধরে চলে আসা এই অভিনব রীতি আজও মেদিনীপুরবাসীর কাছে বিশেষ আকর্ষণ। প্রতি বছর দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই অনন্য মা-কে দেখতে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments