Homeরাজ্যআবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রণক্ষেত্র দৌলতপুর

আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রণক্ষেত্র দৌলতপুর

দু-পক্ষের সংঘর্ষে আহত একাধিক

ওয়েব ডেস্কঃ আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের কোতয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর কলোনি এলাকা। লাঠি, ইট নিয়ে একে অপরের উপর হামলার অভিযোগ। গ্রামবাসী ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে আহত হন দু’পক্ষের একাধিক ব্যক্তি। ঘটনায় কয়েকজন গ্রামবাসীদের আহত হওয়ার পাশাপাশি বিজেপি পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে সূত্রের খবর।

দৌলতপুর কলোনি এলাকায় প্রায় ১০০ টি পরিবারের বসবাস। দীর্ঘ কয়েক বছর ধরে অধিকাংশ পরিবারের নোংরা জল ও আবর্জনা রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় ফেলা হচ্ছিল। দিনের পর দিন আবর্জনা জমে কার্যত নোংরা স্তূপে পরিণত হয়েছিল জায়গাটি। সেই আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন গ্রামবাসীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের মামা সতীশ রায় গ্রামবাসীদের কাজে বাধা দেন। সতীশ রায়ের পাল্টা অভিযোগ, যে জায়গায় দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ফেলা হচ্ছিল, সেটি তাঁদের নিজস্ব জায়গা। তৃণমূল ক্ষমতায় থাকার সময় জোর করে ওই জায়গাটি দখল করে রাখা হয়েছিল বলেও দাবি তাঁদের।

জমির মালিকানা ও আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করেই প্রথমে শুরু হয় বচসা। ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসী ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments