HomeBig Breakingগ্রেফতার মমতা- তৃণমূলের নেতা অজিত মাহাতো, কী অভিযোগ?

গ্রেফতার মমতা- তৃণমূলের নেতা অজিত মাহাতো, কী অভিযোগ?

ওয়েব ডেস্ক: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন মমতা-তৃণমূলের নেতা অজিত মাহাতো। গোপীবল্লভপুরের প্রাক্তন বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থীকে বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

অভিযোগকারী সজল দাসের দাবি, বন দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেই পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে। অজিতের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন-

‘পরিস্থিতি বদলেছে’, ভোট পরবর্তী হিং*সার মামলা বাংলাতেই চালাতে চায় সিবিআই

অভিযোগকারী আরও জানিয়েছেন, একই কায়দায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ আদায় করা হয়েছে বলে জানতে পেরেছেন। এই অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানায় গত ২৯ তারিখ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩০৮(৫)/৩৫১(৩)/১১১(৩)/৬১(২) ধারায় রুজু করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে পরাজিত হয়েছিলেন অজিত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments