ওয়েব ডেস্ক: দীপাবলির মরশুমে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। কিন্তু তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে রামায়নের প্রিমিয়ারে নজর কাড়লেন দক্ষিনী তারকা যশ। তাঁর সাজসজ্জাতেই ছিল নজরকাড়া লুক। পর্দার লঙ্কেশ্বর সোনার ব্রোচ পরে হাজির হয়েছিলেন প্রিমিয়ারের মঞ্চে। অবাক চোখে সেটাই প্রত্যক্ষ করল লস অ্যাঞ্জেলস।
রামায়ন মুক্তি পাওয়ার আগেই মার্কিন মুলুকে সম্পন্ন হয়েছে ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেখানে হাজির ছিলেন রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সাই পল্লবী-সহ মেগাবাজেট মহাকাব্যের কলাকুশলীরা। উপস্থিত ছিলেন পশ্চিমী বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও। সেই ছবি নেটে ভাইরাল। লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এর ডেভিড গেফেন থিয়েটারে আয়োজিত হয়েছিল ‘রামায়ণ’-এর প্রিমিয়ার। সেই অনুষ্ঠানেই আধুনিক সাজের সঙ্গে পৌরানিক ছোঁয়া রেখেছিলেন অভিনেতা। কালো স্যুটের ওপরে সোনার ব্রোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গয়নায় সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে রাবণের দশ মাথা।
Rajasam bidda #yash #ramayana https://t.co/kaFNDajtSR
— Shanverse (@shanxfrnoreasn) October 28, 2026
সূত্রের খবর, ‘হাউজ অফ আম্রপালি’ নামে এক গয়না সংস্থা দশানন ব্রোচটি তৈরি করেছে। পাশাপাশি রামায়ন সিনেমায় ব্যবহার করা ৪ হাজার ডিজাইনের গয়নাও এটা তৈরি হয়েছে। রণবীর কাপুর বা সাই পল্লবীর গয়না বানাবার বরাত পেয়েছিল তারা। বিদেশের মাটিতে মাতৃভাষায় সকলকে অভিবাদন জানিয়েছেন দক্ষিণী তারকা।




