ওয়েব ডেস্ক: আজ সোমবার। জেনে নিন কেমন যাবে আপনার দিন।
মেষ: কর্মক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন নেই। সামান্য আয় বৃদ্ধি। নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তি। স্বজন বিষয়ে দুর্ভাবনা। গৃহে নতুন কারও আগমন। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচিতি। অযথা মানসিক শান্তি নষ্ট। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক চাপ বৃদ্ধি।
বৃষ: দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ দিনের অধিকাংশ সময়কে বিব্রত করবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা বৃদ্ধি করবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য লাভ। প্রশংসিত হবেন। কোনও মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ।
মিথুন: কর্ম ও আর্থিক ক্ষেত্র উৎসাহ বৃদ্ধি করবে। উদ্বেগের মধ্যে কোনও সুযোগ লাভ। অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ লাভ। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কারও সঙ্গে অযথা মনোমালিন্যের সৃষ্টি। শারীরিক ম্যাজমেজে ভাব। নতুন কোনও পরিচিতি এবং কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।
কর্কট: ব্যয় বাড়লেও আয় বাড়বে নিঃসন্দেহে। কিছু উটকো পয়সা হাতে আসবে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। নিকট কারও স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াবে। কোনও সুসংবাদ পাবেন। কারও সঙ্গে অযথা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক সম্পর্কের উন্নতি। আর্থিক উন্নতি হবে তবে স্বাস্থ্য ভাল যাবে না।
সিংহ: দুশ্চিন্তার মধ্যে কাটবে। তবে কর্ম ও আয়ের ক্ষেত্র কিছুটা উন্নত হবে। গৃহে শান্তির অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো বন্ধুস্থানীয়ের সঙ্গে যোগাযোগ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। কোনও শুভাশুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
কন্যা: সামান্য মানসিক চাপ থাকলেও যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠবে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে নেহাত মন্দ যোগাযোগ হবে না। তবে কোনও ভাল সুযোগ নষ্ট হতে পারে। টুকটাক অর্থ হাতে আসবে। শরীর কিছুটা গোলমাল করবে। কোনও ব্যাপারে ক্ষণস্থায়ী মতবিরোধ জনিত অশান্তি ভোগ করবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা উপকার করবে।
তুলা: মিশ্র দিন। পারিবারিক কলহ ও মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির অন্তরায় হয়ে দাঁড়াবে। আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কর্মক্ষেত্র চলনসই। দূর আত্মীয়ের সম্পর্কে উৎকণ্ঠা কিংবা তাদের কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও ঘটনা মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে। স্বাস্থ্য গোলমাল করবে।
বৃশ্চিক: প্রবল ভাবে মানসিক চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্র আগের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও ঘটনা সাময়িক দুশ্চিন্তার সৃষ্টি করবে।
ধনু: কর্মক্ষেত্রের পরিবেশ মানসিক চাপ বৃদ্ধি করবে। দেহও উৎপাতসূচক। উদ্বেগের মধ্যে দিয়ে কিছু অর্থ আসবে তবে কিছু আর্থিক ক্ষতিও হবে। কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করব। বাইরে বেড়াতে যেতে পারেন।
মকর: মানসিক দিক থেকে বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিকক্ষেত্র কিছুটা শুভ ইঙ্গিত বহন করছে। গৃহশান্তি নষ্ট। কারও সঙ্গে অযথা মনোমালিন্য। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে।
কুম্ভ: মানসিক উদ্বেগের মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্র নৈরাশ্যের সৃষ্টি করবে। আয় যাই হোক না কেন, দেনা করতে হতে পারে। কোনও নিকট আত্মীয়ের সাথে মতবিরোধ দেখা দেবে। গৃহে আত্মীয়ের আগমন অযথা ব্যয় বৃদ্ধি করবে।
মীন: দিনটা মানসিক দিক থেকে সাময়িক বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও আর্থিক দিক কিছুটা উন্নত হবে। গৃহে শান্তির অভাব ও কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির সাথে হঠাৎ যোগাযোগ হবে।




