কলকাতা: চোরবাগানের দুর্ঘটনার পর পুজোর ছুটি বাতিল করে চিকিৎসকমহল, নার্সদের সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানবমীর দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যেবেলায় জরুরী বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বাত মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য সচি নারায়ণ স্বরূপ নিগমের সাথে সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনে।
চোরবাগান সর্বজনীনের পুজো মন্ডপে আহতদের কেন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হল এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ওইদিন রোগীদের মৃত্যুর ঠেকানোই আমাদের মূল উদ্দেশ্য ছিল।
নবমীর দিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব সবাইকে একত্রিত করে কন্ট্রোলরুম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে কিছু খামতি রয়েছে এই কথা স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান অনেক সময় প্রাণ বাঁচাতে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠাতে হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, সেই সময় পদ পৃষ্ঠের ঘটনার পরে রোগীর মৃত্যু এখনোই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। পুজোর সময় শাস্ত্রকর্মীরা ডিউটি করেছেন বলে তাদের ধন্যবাদ জানান এবং হাসপাতালে পরিষেবা পুরোপুরি উন্নত করতে আরও দু বছর সময় লাগবে বলে মন্তব্য করেন। সবমিলিয়ে সরকারি চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতির কাজ চলছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি ওই দুর্ঘটনার দিন ১৯ জন মারা গিয়েছেন, তারা মৃত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। কিন্তু মেডিকেল কলেজে আসার পর কোন আহত ব্যক্তির মৃত্যু হয়নি। এটা বড় সাফল্য। সেটা নিশ্চিত করতেই আমরা বেসরকারি হাসপাতালে পাঠানো সিদ্ধান্ত নিবেস কিছু রোগীদের। এই ব্যাপারটি নিয়ে যারা স্বাস্থ্যমন্ত্রী সমালোচনা করেছেন তাদের অভিযোগ অহেতুক বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।




