ওয়েব ডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খেয়ে নিচ্ছে, সৃজনশীলতার বিরোধী। এই সমস্ত অভিযোগ আগেই উঠে ছিল। এবার সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সক্রিয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি ভারতীয় শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন(ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম) একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে বলা হয়েছে সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লাগিয়ে চরবৃত্তি চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এআই এজেন্টরা ভারতীয় সংস্থাগুলির সিস্টেমে কোনও অনুমোদন ছাড়াই প্রবেশাধিকার পেতে সক্ষম হয়েছে। যার ফলে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য প্রকাশে এসে গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক সংস্থার গোপন তথ্যভাণ্ডারের সন্ধান পেয়ে গিয়েছে তারা। সার্ট ইন সতর্ক করে বলেছে, হানাদার এআই এজেন্টরা ভারতীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ওপেন সোর্স এজেন্টিক এআই টুল ব্যবহার করছে।
বিশ্ব জুড়ে ঘটা অন্যান্য অধিকাংশ ঘটনার মতই ক্ষতিগ্রস্থ কোনও প্রতিষ্ঠান এই অনুমোদিত প্রবেশ শনাক্ত করতে পারেনি।ওপেনআই, অ্যানথ্রোপিক ও গুগুল সহ প্রায় সব শীর্ষস্থানীয় এআই ল্যাবগুলি গত কয়েক মাস ধরে এই ধরনের ঘটনার কথা ক্ষতিগ্রস্থ কোম্পানি ও সরকারকে জানিয়ছে। চরবৃত্তির অভিযোগ সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে কীভাবে তা রোখা যাবে, এখন তাই দেখার।




