HomeTop Newsপ্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে বিরুষ্কা নিয়েছিলেন ৫ কোটি!

প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে বিরুষ্কা নিয়েছিলেন ৫ কোটি!

সত্যি কি ৫ কোটি নিয়েছিলেন বিরুষ্কা?

প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য বিরুষ্কা নিয়েছিল ৫ কোটি! ঠিক এমনই অভিযোগ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য পাঁচ কোটি টাকা নিয়েছিলেন। যদিও এই দাবির সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা। এই অভিযোগ তুলেছেন শ্রীকৃষ্ণ জন্মভূমির সংগ্রাম ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ। তাঁর দাবি, রাজস্থানের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি প্রথমবার বিরাট কোহলিকে আশ্রমে আনার জন্য পাঁচ কোটি টাকা খরচ করেছিলেন।

কিন্তু এখানেই প্রশ্ন, পাঁচ কোটি টাকা লেনদেনের কোনও প্রমাণ রয়েছে কি? এখনও পর্যন্ত কোনও চুক্তিপত্র বা লেনদেনের নথি প্রকাশ্যে আসেনি। যার দ্বারা প্রমাণ হয় যে বিরাট কোহলি বা বিরুষ্কা প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি টাকা পেয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments