HomeBig Breaking‘দলই শেষ কথা বলবে’, পুরভোটে টিকিট প্রসঙ্গে দিলীপ

‘দলই শেষ কথা বলবে’, পুরভোটে টিকিট প্রসঙ্গে দিলীপ

ওয়েব ডেস্ক: এতদিন বন্ধ থাকলেও এবার রবীন্দ্র সরোবরে ফের ছট পুজো হবে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু আইন আছে, সেখানে ছট না করার বিষয়ে। এরফলে সেখানে ছট হবে কিনা, তা অনিশ্চিত। এই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে পরিবেশপ্রেমীদের মধ্যে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রথম কাজ করতে এসে, অনেক সময় ভুল হয়। একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনও সিদ্ধান্ত জানানোর আগে সমস্ত বিষয়ে জেনে নিতে হবে। আশা করা যায়, এইগুলো ভবিষ্যতে ঠিক হবে। ভুল হলেও ভবিষ্যতে ঠিক হয়ে যাবে।

পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বুধবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। ডিএমরাও ছিলেন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ডিএমরা জেলার রাজা। ডিএম, এসডিও, বিডিও জেলা চালায়। ট্রেনিং চলছে তাঁদের। নতুন অফিসার এসেছে ,তাঁরা মনিটারিং করবেন।যেভাবে কাজ চলছে, সেটা অত্যন্ত ভালো। সাড়ে সাত লক্ষ কর্মদিবস শুরু হয়েছে,  নভেম্বরে সেটি ১০ লক্ষ পার করবে।

সরিষায় তৃণমূলের কার্যালয়ে টাকা উদ্ধার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের কাজে সেই কার্যালয় ব্যবহার হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিপুল পরিমাণ টাকা লুট হয়েছে। বহু মানুষ মিলে তা করেছে। বহু জায়গায় টাকা রাখা হয়েছে, সেগুলো সরানো সম্ভব হয়নি। এখন টাকা উদ্ধার হচ্ছে। তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতারা পুরসভার ভোটে টিকিট পাবে? এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলই শেষ কথা বলবে। দল যাঁকে যোগ্য মনে করবে, তাঁকেই টিকিট দেবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments