HomeScrollহাসিরানি, শাখারভকে নিয়ে কলকাতায় মিছিলে শুভেন্দু-শমীক

হাসিরানি, শাখারভকে নিয়ে কলকাতায় মিছিলে শুভেন্দু-শমীক

হাসিরানি রথ ও শাখারভ সরকারকে নিয়ে শহরে বিজয় মিছিল করলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: বাংলায় মসনদ দখলের পর এবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজার ও রেজিনগরে ৭২ হাজারেরও বেশি ভোটে জিতেছে গেরুয়া শিবির।

জয়ী দুই প্রার্থী হাসিরানি রথ ও শাখারভ সরকারকে নিয়ে শহরে বিজয় মিছিল করলেন মুখ্যমন্ত্রী।মিছিলে পা মেলান বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব। সঙ্গে ছিলেন উপনির্বাচনে জেতা দলের দুই হেভিওয়েট প্রার্থী। গত মঙ্গলবার নন্দীগ্রাম, রেজিনগর দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সব চেয়ে বেশি চর্চায় ছিল নন্দীগ্রাম কেন্দ্রটিকে ঘিরে। এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি এই কেন্দ্র থেকেই নির্বাচনে জয়লাভ করেন শুভেন্দু। এবার উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন, বিজেপি প্রার্থী হাসিরানি রথ। প্রায় ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন তিনি।

পাশাপাশি রেজিনগর বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেস- তৃণমূল-বাম শিবিরকে পিছনে ফেলে চমকপ্রদ ফল করেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। বিজেপির টিকিটে লড়ে ৭২ হাজার বেশি ভোটে জয়লাভ করেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই দুটি কেন্দ্রে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে তৃণমূল, বামেরা যে দাগ কাটতে পারবে না, তা আগেই বলেছিলেন তিনি। তাই সত্যি হল। অন্যদিকে সব হিসেব উল্টে দিয়ে দ্বিতীয় স্থান পায় কংগ্রেস। মহিলা ভোটই উপনির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্নপূর্ণা যোজনার মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সংখ্যালঘু মহিলারা দুহাত ভরে বিজেপিকে ভোট দেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments