ওয়েব ডেস্ক: ১১ অক্টোবর নিউটাউন সিটি স্কোয়ারের মাঠে উদ্বোধন হলো নিউটাউন সর্বজনীন দুর্গাপুজো। এবছর এই পুজো পঞ্চম বছরে পা দিল। এই বছর এই পুজো কমিউনিটির চিন্তা হলো ” পদ্মভূষণ “।
গতকাল এই পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়া সহ পুজো কমিটির উদ্যোক্তারা এবং স্থানীয় বাসিন্দারা। উদ্যোক্তাদের দাবি বিগত চার বছর ধরে এই পুজো দেখার জন্য দূরদূরান্ত থেকে লাখো লাখো মানুষের সমাগম হয়। যেহেতু পদ্ম পুরস্কার সর্বোচ্চ সম্মান সেই ভাবনা থেকেই মন্ডপের থিম এইবার পদ্মভূষণ। পুজোর উদ্বোধনের আগে বাংলার ঘোড়াটাকে মাথায় রেখে নাচের গানে মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গন। উদ্বোধন হওয়ার পর থেকেই মানুষের ঢল চোখে পড়ার মতো।




