HomeBig Breakingসপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল পুজো মণ্ডপ

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল পুজো মণ্ডপ

বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী,

কলকাতা: চোরবাগানের পুজোতে সপ্তমীর সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট বহু মানুষ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মেডিক্যাল কলেজে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। আপাতত বন্ধ করে দেওয়া হল চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে।

চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে উপচে পড়ে ভিড়। সেই সময় ঝেঁপে বৃষ্টি চলছে। আর তাতেই মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই হুড়োহুড়িতেই পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েক জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কয়েক জন গুরুতর জখম। হাসপাতালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্লাবের সকলকে থানায় ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজে ৪০-৫০ জনকে আনা হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। বন্ধ করে দেওয়া হয়েছে পুজোর আলো। বাহিরপথও বন্ধ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments