কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। লালবাজারের কন্ট্রোল রুম থেকে এই নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিপর্যস্তদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য এই উদ্যোগ।
হেল্পলাইন নম্বর দুটি হল—
১৮০০৩৪৫৫৬৭৮
০৩৩-২২১৪১৩১০
চোরবাগানের এই মর্মান্তিক ঘটনার পর পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। জরুরি প্রয়োজনে উপরে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুজোর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক বিপর্যয়। শনিবার রাতে মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বহু দর্শনার্থী হতাহত হয়েছেন। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তবে সরকারি ভাবে মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। আহতদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গিয়েছেন।




