ওয়েব ডেস্ক: আজ রবিবার। ছুটির দিন মেষ থেকে মীন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য কেমন জানুন।
মেষ: মানসিক দিক থেকে চাপা একটা দুশ্চিন্তা থাকলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ। কোনও প্রীতিবর্দ্ধক সংবাদলাভ।
বৃষ : অভাবনীয় কোনও যোগাযোগ কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। দেবালয় ভ্রমণ হতে পারে। টুকটাক আঘাত প্রাপ্তির যোগ। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও আন্তরিকতা উভয়ই বর্তমান থাকবে।
মিথুন : মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। দেহ সাময়িক আমেজ নষ্ট করবে। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। সাদা দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না।
কর্কট : মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।
সিংহ : মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের গৃহে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে। গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বৃদ্ধি পাবে।
কন্যা : দিনটা অতীত স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। গৃহে দূর স্বজনের আগমন। কোনও ঘটনায় মনোতৃপ্তির অভাব।
তুলা: বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিক ভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে বিষাদাছন্ন করে তুলবে। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন বর্তমান থাকবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। অযথা শত্রু বৃদ্ধি। কোনও বন্ধু খারাপ খবর আনতে পারে। কর্মক্ষেত্র গতানুগতিক।
বৃশ্চিক : মানসিক বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। বিচ্ছিন্ন ঘটনায় মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হবে। আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে। আর্থিকটানও কিছুটা রয়ে যাবে। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও ঘটনায় হেয় প্রতিপন্ন হতে পারেন। নিকট জনের সাথে অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে।
ধনু : কর্মক্ষেত্র গতানুগতিক নৈরাশ্যপূর্ণ। আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। গৃহে অশান্তির পরিবেশ। মানসিক শান্তির অভাব। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন। গৃহে দূর স্বজনের আগমন। কোথাও বেড়াতে যাবেন। মন্দির ভ্রমণ। অযথা শত্রু বৃদ্ধি হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও অর্থ ব্যয়। নিমন্ত্রণ রক্ষার্থে কোথাও যেতে হবে।
মকর : দিনটা যোগাযোগের পক্ষে অনুকূলে। মানসিক চাপ আগের তুলনায় অনেক কমবে। আর্থিক দিক থেকে সামান্য যোগাযোগ বৃদ্ধি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। ভালো কথা বললেও খারাপ হয়ে দেখা দেবে। শরীর একপ্রকার চলনসই। কোন সঙ্গ বিচলিত করতে পারে। প্রণয়ক্ষেত্র গতানুগতিক। মানসিক চাপ থাকবে।
কুম্ভ : শারীরিক অস্বস্তির কারণে কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে কাটবে। কোনও আত্মীয়ের সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন। মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে। কর্মক্ষেত্র ও আর্থিক অসুবিধার আংশিক সমাধান হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে।
মীন : দিনটা পূর্বের ন্যায় নৈরাশ্যজনক হলেও মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দেবে। আর্থিক টান থাকলেও কিছু অর্থ হাতে এসে যাবে। কথা রক্ষার্থে কোথাও যেতে হবে। কোনও শুভকর্মে যোগদান করবেন। আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। গৃহে অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হবে। গৃহে কোনও নতুন ব্যক্তির আগমন ঘটবে।




