HomeBig Breakingবিমানের জানলার আবরণ নড়বড়ে! যাত্রী নিরাপত্তা কোথায়?

বিমানের জানলার আবরণ নড়বড়ে! যাত্রী নিরাপত্তা কোথায়?

অভিযোগ করতেই বিমানকর্মীর মন্তব্যে বিতর্ক

ওয়েব ডেস্ক: বিমানে উঠে জানলার ধারে বসতে পারলে যেন স্বর্গসুখ। আকাশ থেকে নিচের পৃথিবী দেখার ইচ্ছে সকলের থাকে। কিন্তু সেটাই আতঙ্কের হয়ে দাঁড়াবে কেু বুঝতে পারননি। বিমানের জানালার আবরণ নড়বড়ে দেখে যাত্রীরা সমবেত হয়ে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে বিমান সংস্থার কর্মীর ‘পরামর্শ’, ‘‘না চাইলে বিমানে চড়বেন না’’! বিমানকর্মীর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের একটি বিমানে।

মাঝে মধ্যেই খবরের শিরনামে থাকে স্পাইসজেট। এবারের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, স্পাইসজেটের একটি বিমানে যাত্রীরা দেখতে পান জানলার আবরণ ঢিলে। ওই বেহাল দশা দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানতে চান, বিমানটি ভ্রমণের জন্য আদৌ নিরাপদ কি না।

 

বিমানকর্মী জানান, এতে কোনও সমস্যা নেই। কেউ অস্বস্তি বোধ করেন, তবে তিনি চাইলে ভ্রমণ না-ও করতে পারেন! এই ধরনের ঘটনায় চাঞ্চল্য উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কী করে বিমানে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন-

হাসিমুখে সাক্ষাৎ, আনুগত্যে সংশয়, তৃণমূলের দুই শিবিরে জল্পনার নতুন অধ্যায়

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments