HomeBig Breakingবাবরি ধ্বংসের ছবি দেখে কেঁদেছিলেন সোনিয়া, স্মৃতিচারণে ফের তপ্ত জাতীয় রাজনীতি

বাবরি ধ্বংসের ছবি দেখে কেঁদেছিলেন সোনিয়া, স্মৃতিচারণে ফের তপ্ত জাতীয় রাজনীতি

কণাদ দাশগুপ্ত

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের সেই স্মৃতি ফের সামনে আনলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। নিজের আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

সোনিয়ার বক্তব্য, বাবরি মসজিদ ধ্বংসের মুহূর্তে তাঁর মনে হয়েছিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু-সহ দেশের প্রতিষ্ঠাতা নেতারা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা রক্ষা করতে দীর্ঘ লড়াই করতে হবে। তাঁর মতে, অযোধ্যার ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংসের ঘটনা ছিল না, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরেও তার সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল।

একই সাক্ষাৎকারে বিজেপি এবং হিন্দুত্বের রাজনৈতিক উত্থান নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তবে এই উত্থানের জন্য কংগ্রেসের নিজের ব্যর্থতাও স্বীকার করেছেন তিনি। সোনিয়ার কথায়, অনেক ক্ষেত্রেই তাঁদের দল যথেষ্ট সতর্ক ছিল না। এক ধরনের আত্মতুষ্টি কাজ করেছিল।

২০২৯-এর লড়াইয়ে মোদির পরাজয় নিশ্চিত, বিস্ফোরক ভবিষ্যদ্বাণী অভিজিৎ দিপকের

সোনিয়ার এই মন্তব্য ঘিরে পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের নেতা সুদাংশু ত্রিবেদীর কটাক্ষ, বাবরের প্রতি কংগ্রেসের সহানুভূতি এখনও অটুট। অন্য বিজেপি নেতারাও সোনিয়ার মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আক্রমণ করেছেন।

১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার স্মৃতিকথা। তার আগে বাবরি ধ্বংসের স্মৃতি এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে তাঁর মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments