HomeTop Newsনভেম্বরের শুরুতেই বদল আবহাওয়ায়! কলকাতায় কি ফিরছে বৃষ্টির সম্ভাবনা?

নভেম্বরের শুরুতেই বদল আবহাওয়ায়! কলকাতায় কি ফিরছে বৃষ্টির সম্ভাবনা?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : কালীপুজোর আগে থেকেই হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে বঙ্গে। কিন্তু সোমবার থেকে ফের বদলাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরেই ভাইফোঁটায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সর্তকতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার বেশ কয়েকটি জেলাতেই রয়েছে দুর্যোগের আশঙ্কা। অন্যদিকে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টি হতে পারে।

দু’সপ্তাহে তিন এনকাউন্টার, রায়গঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের

এছাড়াও বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। তবে ভারী বৃষ্টির সতর্কতা এখনও জারি করা হয়নি। সোমবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকেই মেঘ জমতে শুরু করবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments