HomeBig Breakingকালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির দাপট, কলকাতায় মোট গ্রেপ্তার ৫৯২

কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজির দাপট, কলকাতায় মোট গ্রেপ্তার ৫৯২

বাজেয়াপ্ত ১৩১ কেজি বাজি

কলকাতা: কালীপুজোর রাতে নিষিদ্ধ শব্দবাজির দৌরাত্ম্য রুখতে কলকাতার বিভিন্ন প্রান্তে অভিযান চালাল পুলিশ। ধরপাকড়ের পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে মোট ২০৫ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। উদ্ধার হয়েছে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি। পাশাপাশি অভব্য আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৮৭ জনকে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৫৯২। এছাড়াও ট্রাফিক আইন ভাঙায় অভিযুক্ত ৫৯৩ জন।

উৎসবের রাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই শহরজুড়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছিল লালবাজার। শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বেআইনি বাজির ব্যবহার বন্ধ করতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের নজরদারি সত্ত্বেও শহরের একাধিক জায়গায় শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে। এমনকি নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন এলাকায় বাজি ফাটার শব্দ শোনা গিয়েছে।

বাবরি ধ্বংসের ছবি দেখে কেঁদেছিলেন সোনিয়া, স্মৃতিচারণে ফের তপ্ত জাতীয় রাজনীতি

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ফাটানো যাবে। হাসপাতাল, স্কুল-সহ নির্দিষ্ট সাইলেন্স জ়োনের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্য করলে কড়া আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু উৎসবের রাতে সেই বিধিনিষেধ কতটা কার্যকর করা গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments