HomeScrollপ্রিয় স্মরণে বিবাদী বাগ, বৃষ্টিভেজা কলকাতায় পালিত হল নেতার প্রয়াণ দিবস

প্রিয় স্মরণে বিবাদী বাগ, বৃষ্টিভেজা কলকাতায় পালিত হল নেতার প্রয়াণ দিবস

বেগতিক আবহাওয়ার মাঝেই প্রিয়রঞ্জনের মূর্তিতে পড়ল ফুল

কলকাতা: শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শহরজুড়ে। এই বেগতিক আবহাওয়ার মাঝেই কলকাতার বিবাদী বাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির তিরোধান দিবসে শ্রদ্ধা জানালেন তাঁর অনুগামীরা। কর্মীরা নিজের হাতে মূর্তি পরিষ্কার করলেন। তার পর ফুল দিয়ে সম্মান জানালেন ‘প্রিয়’ নেতাকে। বৃষ্টিভেজা শহরটা যে এখনও প্রিয়রঞ্জনকে মনে রেখেছে, তা স্পষ্ট করল এদিনের এই দৃশ্য।

কয়েক দিন আগেই প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচন ঘিরে বিরল রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থেকেছে কলকাতা। বিবাদী বাগ অঞ্চলের লায়ন্স রেঞ্জের কাছে গণ সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিজেপি ছাড়া প্রায় সব দলের শীর্ষ নেতাই এক মঞ্চে হাজির ছিলেন। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ, গণতান্ত্রিক তৃণমূলের মদন মিত্র, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ও শুভঙ্কর সরকার এবং সিপিএমের বিমান বসু ও সুজন চক্রবর্তী- সকলেই সেই সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় আকভানের জের, বাংলার একাধিক ট্রেনের সময়সূচিতে বদল! কোন ট্রেন কত দেরিতে চলবে?

আসলে প্রিয়রঞ্জনের পরিচিতি শুধু রাজ্য রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না। ছাত্র পরিষদের রাজনীতি দিয়ে উঠে আসা এই নেতা এক সময় যুব কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। পরে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতিও ছিলেন। ফুটবলের প্রসার ও প্রশাসনিক সংস্কারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনীতি ও ক্রীড়া— দুই ক্ষেত্রে বিচরণই তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। দীর্ঘ অসুস্থতার পর ২০১৭ সালে তাঁর প্রয়াণ ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments