ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে রেল পরিষেবাতেও। ওড়িশার উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কায় একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেল কর্তৃপক্ষ। ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে। কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে। ফলে সমস্যায় পড়তে পারেন হাওড়া, শালিমার-সহ বাংলার বিভিন্ন স্টেশনের যাত্রীরা।
২০ নভেম্বর কোন কোন ট্রেনের সময় বদলেছে?
শুক্রবারও একাধিক ট্রেনের যাত্রাসূচিতে পরিবর্তন করা হয়েছে।
-
২০৮০৭ নম্বর হীরাকুদ এক্সপ্রেস: ৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।
-
৬৮৪৪৬ নম্বর পলাসা–কটক প্যাসেঞ্জার: ৫ ঘণ্টা দেরিতে।
-
৬৮৪৩৪ নম্বর গুনুপুর–কটক মেমু: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।
-
২০৮৪১ নম্বর ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।
-
১৮৪৬৩ নম্বর প্রশান্তি এক্সপ্রেস: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।
-
৬৮৪২০ নম্বর পলাসা–ভুবনেশ্বর মেমু: ২ ঘণ্টা দেরিতে।
-
২২৮১৯ নম্বর ভুবনেশ্বর নিউ–বিশাখাপত্তনম ইন্টারসিটি: ২ ঘণ্টা দেরিতে।
-
০৮০৪৫ নম্বর শালিমার–চারলাপল্লি স্পেশাল: ১ ঘণ্টা দেরিতে।




