HomeBig Breakingসংবিধান দিবসে ওবিসি কোটা নিয়ে কংগ্রেসকে নিশানা মোদির

সংবিধান দিবসে ওবিসি কোটা নিয়ে কংগ্রেসকে নিশানা মোদির

ওয়েব ডেস্ক: সংবিধান নিয়ে বিজেপি ও মোদিকে বার বার আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এবার সংবিধান দিবসে সেই একই বিষয় নিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেছেন, ক্ষমতার স্বার্থে সংবিধানকে দুর্বল করেছে কংগ্রেস। পাশাপাশি ওবিসি কোটা নিয়েও নিশানা করেছেন তিনি।

তাঁর কথায়, ওবিসিদের জন্য নির্ধারিত কোটা কমিয়ে মুসলিমদের জায়গা দিতে চায় কংগ্রেস। এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারণ একজনের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের সংরক্ষণ আনতে চায়। সংবিধানপ্রণেতারা এই ঘটনার বিরোধিতা করেছিলেন। তিনি আরও বলেছেন, সরাসরি কংগ্রেস মুসলিম সংরক্ষণ বৃদ্ধির কথা না বললেও তামিলনাড়ুতে ওবিসি সংরক্ষণের আওতায় রয়েছে মুসলিম একাংশ।

আরও পড়ুন-

এলওসিতে অনুপ্রবেশের আশঙ্কা, শীতের আগেই নজরদারি ভারতের

ওবিসি সংরক্ষণ নিয়ে যেমন সুর চড়িয়েছেন, তেমন জরুরি অবস্থা, ৩৭০ ধারা, মহিলা সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী। আইনসভায় মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল পাসের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধীরা। তাই বিরোধী দলকে ‘ভোটার পক্ষ’ নয়, বরং ‘বাধা পক্ষ’ বলে কটাক্ষ করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments