ওয়েব ডেস্ক: প্রকৃতির রূদ্ররোষে তছনছ আমেরিকা। শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা, তুষারপাত ও প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশজুড়ে নয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বন্ধ রয়েছে বিভিন্ন সড়ক ও সেতু। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। অবরুদ্ধ সড়ক। ব্যাহত বিমান চলাচলও। গতকাল থেকে এখনও পর্যন্ত ৪৪০টির বেশি উড়ান বাতিল হয়েছে। একাধিক বিমানবন্দরে বিলম্বিত ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। আগামী শনিবার পর্যন্ত নিউ ইয়র্ক শহরে থ্যাংকসগিভিংয়ের দিবসের প্যারেড বাতিল করা হয়েছে। আমেরিকার পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে লাল সতর্কতা জারি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
Thanksgiving in America was supposed to be about family, food and celebration. Instead, millions are dealing with storms, flooding and power cuts. 🇺🇸
This is getting serious.
More than 500,000 homes and businesses have lost electricity, Virginia and Missouri are among the hardest-hit areas, and over 70 million Americans are facing flood warnings or advisories.
And it’s not just the power.
Roads are flooded, heavy snow is hitting parts of the Midwest, and thousands of flights are facing delays or cancellations.
Even the famous Macy’s Thanksgiving Day Parade in New York has been postponed until Saturday because of dangerous winds. It’s the first postponement in its 100 year history.
Imagine planning a family holiday and ending up dealing with all this.
Mother Nature clearly had other plans this Thanksgiving. 🌧️ https://t.co/dOBdVKYUTi
— Sachin Unfiltered (@TheSachinView) November 26, 2026
গত ১০০ বছরে এই প্রথম থ্যাঙ্কসগিভিং দিবসের প্যারেড বাতিল হল। বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতিতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডও প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার আয়োজন হওয়ার কথা ছিল। নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার জল নামতে শুরু করলেও এখনও কিছু জায়গায় জল জমে রয়েছে। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানান, নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়েছে। ভার্জিনিয়ার বিভিন্ন শহরেও বন্যার আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। নরফোক শহরে ফায়ার সার্ভিস ৩৯ জনকে উদ্ধার করেছে।
আরও পড়ুন
‘মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি’, ভারতবিদ্বেষী মন্তব্য করে বাংলাদেশের স্পিকারের
আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। ভারী বৃষ্টিতে উপকূলীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে মোট ৪৪০টি উড়ান বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি বিমান।দুটি পৃথক ঝড়ের প্রভাবে আমেরিকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার বেশী বাসিন্দা বিদ্যুৎহীন রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়-বন্যার সঙ্গে কোথায় ভারী তুষারপাত শুরু হওয়ায় বিপদ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে নজর রাখতে বলা হয়েছে নাগরিকদের।




