ওয়েব ডেস্ক: দেশের নিরাপত্তার দিকে নজর দিতে সর্বদা সতর্ক ভারতীয় সেনা। সীমান্তে সদা সতর্ক থেকে জঙ্গি দমন করে চলেছেন তাঁরা। তারজন্য নিজেদের জীবনও বিসর্জন দিতে পিছপা হননা ভারতীয় সেনা জওয়ানরা। কাশ্মীরকে জঙ্গিমুক্ত করার লক্ষ্যও নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে শীত আসার আগেই এলওসিতে ফের অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। কাশ্মীরে জঙ্গির সংখ্যা তলানিতে নেমেছে বলে দাবি নিরাপত্তা আধিকারিকদের।
জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর উপত্যকায় আর কোনও স্থানীয় জঙ্গির সক্রিয়তার খবর নেই বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শীতের আগে এলওসি দিয়ে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা চিন্তা বাড়াচ্ছে। সূত্রের খবর, পীর পাঞ্জাল পর্বতের উত্তরে বেশকয়েকজন পাকিস্তানি জঙ্গি সক্রিয় রয়েছে। এলওসির ধারে ছোটো ছোটো দলে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের জঙ্গিরা অপেক্ষা করছে প্রবেশের জন্য। তবে তাঁরা খুব ছোট ছোট দলে প্রবেশের চেষ্টা করছে।
আরও পড়ুন-
অনুপ্রবেশ রুখতে তৎপর রয়েছে ভারতীয় সেনাও। পাহাড়ি ও জঙ্গল এলাকায় প্রায় ১০০টি অস্থায়ী নিরাপত্তা ঘাঁটি তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি এলওসিতে নজরদারি বাড়ানো হয়েছে।




