Homeদেশঅখিলেশের রোড শো চলাকালীন বিপত্তি, বুলডোজারের ধাক্কায় মৃত্যু বিজেপি নেতার ছেলের

অখিলেশের রোড শো চলাকালীন বিপত্তি, বুলডোজারের ধাক্কায় মৃত্যু বিজেপি নেতার ছেলের

যোগী রাজ্যে রাজনৈতিক উত্তাপ।

ওয়েব ডেস্কঃ  সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পিডিএ রথযাত্রা চলাকালীন বড় দুর্ঘটনা। বুলডোজারের ধাক্কায় মৃত্যু হয়েছে স্থানীয় বিজেপি নেতার নাবালক পুত্রের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। দুর্ঘটনাকে কেন্দ্র করে যোগীরাজ্যে চরম উত্তেজনা ছড়ায়। সপা নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।

পুলিশ সূত্রে খবর, ১৪ বছর বয়সী মৃত কিশোরের নাম আর্যবর্ধন সিং। কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর্যবর্ধনের বাবা ওঙ্কার সিং শ্রীনেত গোরক্ষপুরের বিজেপির নির্বাচন কমিশন যোগাযোগ বিভাগ এর সঙ্গে যুক্ত। বুধবার অখিলেশের কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বোনকে স্কুল থেকে নিয়ে আসার জন্য রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে পিষে দেয় বুলডোজার। ওঙ্কার জানিয়েছেন, ঘাতক বুলডোজারটি সপা নেতার পিডিএ রথযাত্রার অংশ ছিল। মিছিলে ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছিল বুলডোজারটি। অখিলেশের কনভয় চলে যাওয়ার পর সে দ্রুত এগিয়ে গেলেই বিপত্তি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে চালক।

বিজেপি নেতা জানিয়েছেন, পুলিশ খবর দিলে তিনি তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছন। ছেলের সারা শরীর ছিল রক্তে ভেজা, মাথার পিছনে ছিল গভীর ক্ষত। চিকিৎসকরা ছেলেকে সিপিআর দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত কিশোরের বাবা তথা বিজেপি নেতা অখিলেশের বিরুদ্ধে খুনের মামলার দাবি জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় কার্যত দায় এড়িয়েছেন অখিলেশ যাদব। তিনি বলেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। একই সঙ্গে তাঁর অভিযোগ, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। পাল্টা বিজেপির তরফে এই ঘটনাকে সমাজবাদী পার্টির গুন্ডাগিরির সঙ্গে তুলনা করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে যোগী রাজ্যে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments