HomeTop Newsহরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা! কড়া বার্তা দিল্লির, এখনও নিখোঁজ এক ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা! কড়া বার্তা দিল্লির, এখনও নিখোঁজ এক ভারতীয় নাবিক

হরমুজে পরপর জাহাজে হামলা! নিখোঁজ ভারতীয় নাবিকের খোঁজে তল্লাশি, উদ্বিগ্ন কেন্দ্র

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়ছে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলার ঘটনায় কড়া অবস্থান নিল ভারত। গত ১৬ নভেম্বর পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার MT Tara Gas-এর উপর হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক এখনও নিখোঁজ। আহত হয়েছেন আরও দু’জন। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, হামলার সময় MT Tara Gas-এ মোট ২৪ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে নিরাপদে ওমানের খাসাব বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুই নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখনও একজনের কোনও খোঁজ মেলেনি। ওমানের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ নাবিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ভারতীয় দূতাবাস। উদ্ধারকাজে সহযোগিতার জন্য ওমান সরকারকেও ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি।

৭৬ বছরেও নাচের জাদু অটুট! লাস্যময়ী নোরার সঙ্গে মিঠুনের ভিডিও ভাইরাল

বিদেশ মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাগরিকদের পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধরনের হামলা সমুদ্রপথে কর্মরত নিরীহ নাবিকদের জীবনের জন্য বড়সড় বিপদ তৈরি করছে। আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী-সহ আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ যাতায়াত এবং বাণিজ্য নিশ্চিত করার দাবিও জানিয়েছে ভারত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments