HomeUncategorizedনিম্নচাপের জের! বৃহস্পতিবারও দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

নিম্নচাপের জের! বৃহস্পতিবারও দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে বদল আবহাওয়ার, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?

ওয়েব ডেস্ক : শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়েছে। ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি স্থলভাগে এন্ট্রি নিতে পারে। যার প্রভাব ইতিমধ্যেই পড়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর থেকেই। এমনকী আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য এবং সংলগ্ন মধ্য অংশে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর দিকে এগিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশে স্থলভাগে প্রবেশ করতে পারে। নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী কোনও অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা থাকবে দক্ষিবঙ্গের। বেলা বাড়তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়য় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও দুর্যোগ চলতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে উত্তরবঙ্গে পড়বে না। যদিও পশ্চিমী ঝঞ্ঝার জন্য মালদা এবং দুই দিনাজপুর বৃষ্টি হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments