কলকাতা: তৃণমূলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের হল। এফআইআর দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তোলা হয়েছে কয়েকজন সরকারি আধিকারিককেও। এই মামলা পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়। ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের। ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের।
তিনজন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তাঁর আবেদনের ভিত্তিতেই এবার জিরো FIR দায়ের হল ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনদের বিরুদ্ধে। কাঠগড়ায় তোলা হয়েছে কয়েকজন সরকারি আধিকারিককেও। এই মামলা পাঠানো হয়েছে বিধাননগর উত্তর থানায়। অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্তের আবেদন জানিয়ে এক সমাজকর্মী রাজীব সরকার এই জিরো এফআইআর দায়ের করেন। এ বিষয়ে অভিযোগকারী রাজীব সরকার বলেন, তথ্য ও সংস্কৃতি দফতরের কিছু মহিলা যারা নির্যাতিতা মহিলা, তাঁরা লিখিত ভাবে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য ডিজিপি এবং জাতীয় মহিলা কমিশনকে। সেই মহিলারা আবার পুনরায় অভিযোগ জানাচ্ছেন, এফআইআর করার জন্য বেলঘরিয়া থানা এবং হেস্টিংস থানা কলকাতা পুলিশের কাছে। আমার কাছে খবর আছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে OSD এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম করে এই মহিলাদের উপর প্রচণ্ড চাপ আসছে। ইতিমধ্যে তিনজনের মধ্যে একজন আত্মগোপন করেছেন।
আরও পড়ুন
এই মহিলাদের বক্তব্য সব কিছু নিয়ে আমি একটি জিরো এফআইআর দায়ের করেছি বাগুইআটি থানায়। জিরো এফআইআরের মানে হচ্ছে, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে অপরাধের। আমি সেই অপরাধের তথ্য পুলিশকে জানিয়েছি। বাগুইআটি থানা প্রাথমিক একটা তদন্ত করে দেখেছে যে, এই অভিযোগের সারবত্তা আছে। তারপর তাঁরা জিরো এফআইআর করেন। যে থানার অধীনে এই ঘটনাগুলো ঘটেছে, এবার সেই থানা তদন্ত করবে। টোটাল অভিযুক্তের তালিকা হচ্ছে প্রায় ৪০ জন। তারমধ্যে উল্লেখযোগ্য রয়েছেন- ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, সুবোধ সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত অক্টোবরে গ্রেফতার হন ইন্দ্রনীল। তাঁর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে একাধিক বার ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তল্লাশি চালানো হয়েছিল তাঁর একাধিক ঠিকানায়।




