HomeTop Newsপুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, এক ধাক্কায় ৫০ থানার আইসি পদে রদবদল রাজ্যে

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, এক ধাক্কায় ৫০ থানার আইসি পদে রদবদল রাজ্যে

একসঙ্গে ৫০ পুলিশ আধিকারিকের বদলি! কোন থানায় কে নতুন আইসি, রইল তালিকা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। একসঙ্গে রাজ্যের ৫০টি থানার ইনস্পেক্টর ইনচার্জ (আইসি) পদে বদলির নির্দেশ জারি করল রাজ্য পুলিশ। বুধবার, ১৮ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় মোট ৫০ জন পুলিশ আধিকারিকের নাম রয়েছে। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট-সহ একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে এই রদবদল করা হয়েছে।

বাগুইআটিতে নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। তিনি আগে রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার সিআই পদে ছিলেন। রানাঘাটে নতুন আইসি হচ্ছেন দেবাশিস সরকার। তিনি রানাঘাটের ডিআইবি-তে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। কোচবিহার কোতোয়ালিতে দায়িত্ব পাচ্ছেন সুখময় চক্রবর্তী। তিনি আগে চন্দননগর পুলিশ কমিশনারেটে ছিলেন। সিঙ্গুরে বর্তমান আইসি সুদীপ্ত সাধুখাঁকে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এ। রঘুনাথপুরে নতুন আইসি হচ্ছেন সুব্রত মালাকার। তিনি আগে বাঁকুড়া সাইবার ক্রাইমের আইসি ছিলেন। বসিরহাটে নতুন আইসি হচ্ছেন নয়ন চক্রবর্তী। তিনি আগে মিরিক থানার দায়িত্বে ছিলেন। মিরিকে নতুন আইসি হচ্ছেন ভূষণ ছেত্রী। তিনি দার্জিলিং ডিআইবি-তে ইনস্পেক্টর ছিলেন। ইসলামপুরে নতুন আইসি হচ্ছেন প্রসেনজিৎ বিশ্বাস। তিনি আগে সিআইডিতে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। বারাকপুরে বসিরহাটের বিদায়ী আইসি মহম্মদ ফিরোজ আলিকে পাঠানো হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটে। রায়গঞ্জ থানার আইসি অমিতাভ দাসকে বারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে।

এই রদবদলের আওতায় শুধু কলকাতা সংলগ্ন এলাকা নয়, উত্তরবঙ্গের একাধিক থানাতেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। কোচবিহার, দার্জিলিং, ইসলামপুর, ফালাকাটা, দিনহাটা-সহ বিভিন্ন এলাকার পুলিশ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments