ওয়েব ডেস্ক: সিআইডির নজরে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শমিম আদমেদ। বুধবার গভীর রাতে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় বিধায়কের বাড়িতে যৌথ আভিযান চালায় সিআইডি ও পুলিশ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বিধায়কের দেখা মেলনি। তবে মাঝরাতে কী কারণে এই অভিযান উঠছে প্রশ্ন।
তৃণমূল ক্ষমতায় থাকার সময় জমি দখলের অভিযোগ উঠেছিল শামিম আহমেদের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ। সেই মামলার তদন্ত করছে সিআইডি। পাশাপাশি ডায়মন্ড হারবারে তৃণমূলের এক পার্টি অফিস থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সেই টাকা উদ্ধারের বিতর্কেও নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়কের। তবে এই টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে জানিয়েছেন বিধায়ক। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হন শামিম। তারমধ্যেই বাড়ির সামনে সিআইডি হানা প্রশ্ন তুলেছে, কোন মামলায় এত তৎপর সিআইডি?বিধায়কের অনুপস্থিতিতে তদন্তকারীরা কী কী তথ্য খতিয়ে দেখেছেন এবং এর পর তদন্তকারীদের পদক্ষেপ কী হতে চলেছে—তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন-
ভোররাতে পাম অ্যাভিনিউয়ে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
তবে ঠিক কী কারণে এই অভিযান, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিধায়কের পরিবারের পক্ষ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া না মিললেও সূত্রের খবর, শামিমের বাবা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন।




