Homeরাজ্য‘আরশোলাদের জন্য মাতৃশক্তি যথেষ্ট’, কটাক্ষ রুদ্রনীলের

‘আরশোলাদের জন্য মাতৃশক্তি যথেষ্ট’, কটাক্ষ রুদ্রনীলের

ওয়েবডেস্ক: মায়েরা-বোনেরা জানেন বাড়িতে আরশোলা দেখলে কী করতে হয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য রুদ্রনীল ঘোষের। তাঁর মন্তব্যকে ঘিরেই ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

এদিন ককরোচদের প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন রুদ্রনীল। তিনি বলেন, “আরশোলাদের নিয়ে কিছু বলার নেই। তাঁদের জন্য আমাদের মাতৃশক্তিই যথেষ্ট।” তাঁর এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়ে তিনি ছুটির দিনে চিড়িয়াখানায় যাবেন, কুতুবমিনার দেখতে যাবেন, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। তিনি একজন খেয়ালি মানুষ, যেখানে খুশি যেতে পারেন। এই নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments