HomeBig Breakingপ্রকৃতির তাণ্ডব নেপালে! বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান

প্রকৃতির তাণ্ডব নেপালে! বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান

ভেসে গেল একাধিক সেতু ও বাড়ি

ওয়েব ডেস্ক: ফের বিপর্যয় নেপালে। হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। প্রবল জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে গেল একাধিক সেতু ও বাড়িঘর। জলস্রোতের কাছে ফের অসহায় নেপালের মানুষ!

রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। পাথর, কাদার কালো জলস্তর গিলে নেয় বাড়িঘর। হঠাৎ জলস্তর বাড়তে দেখে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী পাড়ের বাসিন্দারা।
সূত্রের খবর, কাঠমাণ্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে ভূমিধসের ফলে বুধি গণ্ডকী নদীর জলপ্রবাহে একটা বাধা সৃষ্টি হয়। আর তারপরই ওই নদীতে হঠাৎই বন্যা দেখা দেয়। প্রবল জলের স্রোতে একাধিক বাড়ি ও দুটি সেতু ভেসে গিয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নেপালের সেনা ও উদ্ধারকারী দল। স্থানীয়রা ও তাঁদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ হড়পা বানের জেরে ১৪০০র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments