HomeScrollজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামছে মমতার-তৃণমূল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামছে মমতার-তৃণমূল

রাজাবাজার থেকে পার্ক সার্কাস, মঙ্গলবার মমতা-তৃণমূলের মিছিল

কলকাতা: জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবিতে পথে নামছে মমতার-তৃণমূল। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মঙ্গলবার মিছিলের পরিকল্পনা করেছে মমতা-তৃণমূল। তবে পুলিশের অনুমতি মিললেই এই কর্মসূচি বাস্তবায়িত হবে।

জ্ঞানেশকাণ্ডে দফায় দফায় উত্তপ্ত রাজধানী। এই ইস্যুকে সামনে রেখে এবার কলকাতার রাজপথে নামতে চলছে মমতার-তৃণমৃল। মঙ্গলবার দুপুর ২ রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। ছাত্র-যুবকে সামনে রেখে মিছিল, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। জ্ঞানেশ কুমারের পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যায়ভাবে আটক ও দিল্লিতে পুলিশের নিপীড়নের বিরুদ্ধে মিছিলের ডাক। দলীয় সূত্রে খবর, ছাত্র-যুবদের সামনে রেখেই মিছিল সংগঠিত করার প্রস্তুতি চলছে। কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মিছিলের অনুমতি এবং নেতৃত্বের উপস্থিতি—দুই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। পুলিশের অনুমতি পাওয়ার পরেই কর্মসূচির রূপরেখা ও অংশগ্রহণ নিয়ে বিস্তারিত ছবি স্পষ্ট হতে পারে।মঙ্গলবার দুপুরের এই মিছিলের কারণে সেন্ট্রাল ও উত্তর-পূর্ব কলকাতার রাজাবাজার, এজেসি বোস রোড এবং পার্ক সার্কাস সংলগ্ন প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments