HomeBig Breakingঅষ্টমীতে সাবেকি সাজে কোয়েল,কবীর-কাব্যের পোশাকেও চমক

অষ্টমীতে সাবেকি সাজে কোয়েল,কবীর-কাব্যের পোশাকেও চমক

ওয়েব ডেস্ক: শহর কলকাতার চারদিকে তাকালে থিমের ধুম দেখতে পাওয়া যায়। নানা ধরনের ভাবনা, নানা ধরনের আয়োজন ফুটিয়ে তোলা হয়। এই সবকিছুর মধ্যেই শহরের বুকে একাধিক সাবেকি পুজো, ঐতিহ্য মানুষের মন টানে। তার মধ্যে রয়েছে শহরের বনেদিবাড়ির পুজোগুলো। কলকাতার বনেদি বাড়ি পুজো গুলোর মধ্যে উল্লেখযোগ্য ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো। অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক এই পরিবারেরই সদস্য। নিয়ম মেনে বৈষ্ণব মতে পুজো হয় এখানে।

বেশ কিছুদিন হয়েছে রাজনীতির ময়দানে পা রেখেছেন কোয়েল মল্লিক। প্রথমে তৃণমূলের হয়ে রাজ্যসভার সংসদ হয়েছিলেন। পরে সেখানে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ হয়েছেন। রাজনীতির ময়দানে আলাদা জায়গা হলেও পুজোর সময় কোয়েল এখানে বাড়ির মেয়ে। নিজের হাতে পুজোর আয়োজনও করেন। এবারও তার অন্যথা হয়নি। দুই সন্তানকে নিয়ে সাবেকি সাজে মায়ের পুজো করেছেন।

অষ্টমীর সকালে কোয়েলের সাজ ছিল সাবেকি। লাল রঙের শাড়ির সঙ্গে পরেছিলেন হলুদ সুতোর কাজ করা ব্লাউজ। কপালে লাল টিপ ও মাথায় খোঁপা। ভারী গয়না নয়, হালকা গয়নায় সেজেছেন। কোয়েলের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে কবীর পড়েছে সুতো দিয়ে কাজ করা হলুদ রঙের পাঞ্জাবি। কাব্যের পড়নে লালরঙা টপ ও হলদে স্কার্ট। প্রযোজক নিসপাল সিং এর পরনে হলুদ রঙের পাঞ্জাবি।

উল্লেখযোগ্য এই বনেদি বাড়ির পুজোয় নিয়ম মেনে হয়েছে দেবীবরণ, হয়েছে অষ্টমীর অঞ্জলি। খুদেদের সঙ্গে খেলায় মারতে দেখা গিয়েছে অভিনেতা রঞ্জিত মল্লিককে। রুপালি পর্দার জনপ্রিয়তা ছেড়ে, এদিন তারা যেন বাঙালি পরিবারের সদস্য।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments