HomeBig Breakingবাংলা লুটের জবাব দিল্লি দখল করে দেব, রামলীলা থেকে হুঙ্কার মমতার

বাংলা লুটের জবাব দিল্লি দখল করে দেব, রামলীলা থেকে হুঙ্কার মমতার

ওয়েব ডেস্ক: SIR-এর নামে বাংলা লুট করা হয়েছে। এ বার দিল্লি দখলের পালা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ থেকে এমনই আক্রমণাত্মক বার্তা দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, SIR-এর মাধ্যমে বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, রাজনৈতিক লড়াইকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তিনি।

মমতার বক্তব্যে স্পষ্ট, বাংলার মাটি থেকে শুরু হওয়া প্রতিরোধকে এ বার দিল্লির ক্ষমতার অলিন্দ পর্যন্ত পৌঁছে দিতে চায় বিরোধী শিবির। তাঁর দাবি, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে পিছিয়ে আসার প্রশ্ন নেই। SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইকে সর্বভারতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার বার্তাও দেন তৃণমূল নেত্রী। রামলীলা ময়দানের মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, বাংলার প্রতিবাদের অভিঘাত এবার পৌঁছবে দিল্লিতেও।

তিনি আরও বলেন, ভয় পেলেই মরতে হবে। জিততে গেলে লড়াই করতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে লড়াই করতে হবে। সবাইকে একসঙ্গে প্রতিবাদের মঞ্চে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, এই নতুন প্রজন্ম আগামীতে নেতৃত্ব নেবে। সিনিয়াররা তাঁদের সাহায্য ও পরামর্শ দেবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments