Homeদেশবুলেটপ্রুফ কাঁচের আড়ালে বিগ বি! জলসায় কীসের আতঙ্ক?

বুলেটপ্রুফ কাঁচের আড়ালে বিগ বি! জলসায় কীসের আতঙ্ক?

ওয়েব ডেস্ক: প্রতি রবিবারের চেনা ছবিটা এবার বদলে গেল জুহুতে। জলসার গেটে এলেন অমিতাভ বচ্চন, হাত নাড়লেন, কিন্তু মাঝখানে স্বচ্ছ অথচ অভেদ্য দেওয়াল! ভক্তরা অবাক।

এতদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়েই ভক্তদের প্রণাম নিতেন শাহেনশাহ, এবার তিনদিক ঘেরা বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে তাঁকে দেখা গেল। ছবি ভাইরাল হতেই প্রশ্ন, হঠাৎ এত নিরাপত্তা কেন? বলিউডে এখন আতঙ্কের হাওয়া। দিন কয়েক আগেই জুহুতেই টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। তার মধ্যেই খবর, অমিতাভের জলসা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এসেছে একটি ই-মেল! একই ই-মেলে নাকি দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তার পর থেকেই মুম্বই পুলিশের তৎপরতা তুঙ্গে। জলসা চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুণ।

তবে কি পুলিশের নির্দেশেই এই কাচের দুর্গ? নাকি পরিবারের সিদ্ধান্ত? সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। ভক্তদের মন খারাপ হলেও, বিগ বি-র নিরাপত্তাই এখন সবার আগে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments