HomeBig Breaking‘সরকারে থাকার নেশা ছাড়তে পারননি’, দিলীপের নিশানায় অভিষেক

‘সরকারে থাকার নেশা ছাড়তে পারননি’, দিলীপের নিশানায় অভিষেক

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে CAA-র আওতায় ২ লক্ষ ৫০ হাজার আবেদনকারীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মতুয়াগড় থেকে এমন ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও মুখ খুলেছেন। তিনি বলেছেন, অনেকেই সিএএ সম্পর্কে জানতেন না। তাঁরা আবেদনও করেননি। সরকার সব রকমভাবে সাহায্য করছে। কোনো সমস্যা হতে দেবে না।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে তাঁর মন্তব্য, কেউ উত্তেজিত কথা বললে, চ্যালেঞ্জ করলে এমন হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন বিজেপি রাজ্যে বিরোধী থাকার সময়ের কথা। তিনি বলেছেন, সরকারের কাজের প্রতিবাদ করার জন্য ডজন ডজন কেস দেওয়া হতো। সরকারে থাকার নেশা ছাড়তে পারেননি। ক্ষমতায় থাকার সময় আিনশৃঙ্খলা মানতেন না। পুলিশকে ধমক দিতেন। সেই অভ্যাস বদলের প্রয়োজন রয়েছে।

মমতার পাশে বেবি, প্রবল আপত্তি সেলিম -সুজনের

রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক ঘনিষ্ঠতার জল্পনাতেও কটাক্ষ করেছেন তিনি। সোনিয়া গান্ধীকে ‘নেত্রী’ বলে মমতার মন্তব্যের প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, ঠেলায়  পড়লে বিড়াল গাছে ওঠে। এতদিন কাউকে স্বীকার না করেলেও এখন ঠেলায় পড়েছেন। তাই নেত্রী মানছেন।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments