Homeবিনোদনমহারাজের পর এবার যুবরাজের বায়োপিক, মাঠ থেকে জীবনের লড়াই কাহিনী, রূপালি পর্দায়

মহারাজের পর এবার যুবরাজের বায়োপিক, মাঠ থেকে জীবনের লড়াই কাহিনী, রূপালি পর্দায়

ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং এক আবেগের নাম

ওয়েব ডেস্কঃ মহারাজের পর এবার যুবরাজ। ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং এক আবেগের নাম। তা সে ডারবানের মাঠে স্টুয়ার্ট ব্রডকে একওভারে ৬ ছক্কা হাঁকানো বা ক্যান্সারের সঙ্গে লড়াই করে ক্রিকেট মাঠে ফেরা। এবার যুবরাজের মাঠ জয় থেকে জীবন জয়ের যাত্রার কাহিনী আসছে রূপলি পর্দায়। তৈরি হচ্ছে তাঁর বায়োপিক।সূত্রের খবর, ২০২৭ সালে শুরু হতে হতে পারে যুবরাজের বায়োপিক। ২০২৪ সালে ঘোষণা করা হয় বায়োপিক তৈরির কথা।

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদসংস্থার অনুষ্ঠানে অংশ নেন যুবরাজ সিং। সেখানেই তিনি নিশ্চিত করেন, আগামী বছরই বায়োপিক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ চলছে। সৌরভের চরিত্রে অভিনয় করা রাজকুমার রাও কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুটিং করেছেন। সম্প্রতি দুর্গাপুজোর সময় তিনি কলকাতায় ছবির প্রচারে আসেন। সৌরভের পর যুবরাজের বায়োপিক ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি পাওয়া হতে চলেছে। উল্লেখ্য তিনি ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে ৩৬২ রান ও বল হাতে ১৫ টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয়েছিলেন।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেন। যা দ্রুততম হাফ সেঞ্চুরি হিসেবে রেকর্ড বুকে অমর হয়ে আছে। অন্যদিকে ক্যান্সার সচেতনতা ও চিকিৎসার সুবিধার্থে যুবরাজ সিং ‘ইউউইক্যান’ নামে একটি অলাভজনক সংস্থা গড়ে তুলেছেন, যা হাজার হাজার দরিদ্র ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যবস্থা করে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments