ওয়েব ডেস্ক: রঘুনাথগঞ্জে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। এবার ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনায় আসিফ রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাসপাড়া এলাকায়। রবিবার রাত ১ টা নাগাদ অ্যাপলেক্স বাঁধ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের একটি টিম অ্যাপলেক্স বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আসিফ রহমানকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।




