Homeরাজ্যজমি বিবাদের জেরে মালদহে খুন

জমি বিবাদের জেরে মালদহে খুন

আহত এসএসবি জাওয়ান সহ মোট চার

ওয়েব ডেস্কঃ জমি নিয়ে বিবাদের জেরে মালদহে খুন। শিবচরণ মন্ডল নামে একজনের মৃত্যু হয়। আহত এসএসবি জাওয়ান সহ মোট চারজন।মালদার মোথাবাড়ি থানা এলাকার হামিদপুরের ঘটনা।পুলিশ সূত্রে খবর, ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ১৩জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সনাতন মণ্ডল পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। হামিদপুরের বাসিন্দা, এসএসবি জওয়ান শশাঙ্ক যাদবের অভিযোগ, তাদের পৈত্রিক ৫০ বিঘা জমি রয়েছে পাশাপাশি রয়েছে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি। সেই সম্পত্তির একাংশ দখল করে রয়েছে কিছু দুষ্কৃতি।বারবার বিভিন্ন মহলে জমি দখল মুক্ত করার আর্জি জানালেও কোনও লাভ হয়নি। রবিবার দুপুরে তিনি জমিতে চাষ করতে যান। সেই সময় দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments