HomeScrollনবরাত্রির মঞ্চে ‘দুর্গা’ অবতারে ড্রিম গার্ল

নবরাত্রির মঞ্চে ‘দুর্গা’ অবতারে ড্রিম গার্ল

নৃত্যনাট্যে মাতালেন দর্শকদের

ওয়েব ডেস্ক: রবিবার থেকেই শারদীয়া নবরাত্রির সূচনা হয়ে গিয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হওয়া এই নবরাত্রিতে মা দুর্গার নটি রূপের পুজো করা হয়ে থাকে। নবরাত্রি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন বলিউডের ড্রিমগার্ল। ক্লাসিক কনভেনশন সেন্টারে নিজের নৃত্যশৈলীর মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন তিনি। এই ক্ষেত্রে বয়স যে কোনও ফ্যাক্টর নয়, সেটাই ভালো করে বুঝিয়েছেন বছর ৭৭ এর অভিনেত্রী।

এদিনের অনুষ্ঠানে ভক্তি সংগীত ও নৃত্যের মাধ্যমে একটি অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি হয়। এই উৎসবের আবহে ভারতনাট্যমের নৃত্যশিল্পী হেমা মালিনী নৃত্য পরিবেশনে মন্ত্রমুগ্ধ হয়েছেন সকলেই। নৃত্যনাট্যে অংশ নিতে পেরে অত্যন্ত খুশি অভিনেত্রী।

সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, এই নৃত্যনাট্যে অংশ নিতে পেরে তিনি আপ্লুত। পাশাপাশি পবিত্র ও শুভ নবরাত্রি ও দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। নাচের প্রতি তাঁর অমোঘ টান রয়েছে। সেই ভালোবাসা এবং শ্রদ্ধা এদিনের পরিবেশনায় স্পষ্ট ছিল। শাস্ত্রীয় নৃত্যে বরাবর তিনি মুগ্ধ করেছেন দর্শককে। ভারতনাট্যম তার নখদর্পণে। হেমা মালিনীর কাছে এই অনুষ্ঠান শুধুমাত্র উৎসবের মঞ্চে শুধু পরিবেশনাই ছিল না। নৃত্যের প্রতি ভালোবাসার এক বিশেষ মুহূর্ত ছিল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments