ওয়েব ডেস্ক : সল্টলেকের অন্যতম প্রাচীন স্কুলের মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল অন্যতম। প্রায় ৪৩ বছর পুরনো স্কুলে আজ বাচ্চাদের নিয়ে আয়োজন করা হল Francotsav ২০২৬। সারা বছর ধরে পড়ুয়াদের পড়াশোনার খুব চাপ থাকে। এই Francotsav এর মাধ্যমে বিজ্ঞান, অঙ্ক, কম্পিউটার যা সারা বছর ছাত্ররা শেখে খেলার মাধ্যমে এবং গেমসের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ এর পড়ুয়ারা এবং তাদের বাবা মায়েরাও অংশগ্রহণ করেন।
খেলাধুলার পাশাপাশি লাকি ড্র এরও ব্যবস্থা করা হয় স্কুলের তরফ থেকে। এবছর তৃতীয় এবং দ্বিতীয় লাকি ড্র বিজেতা পেয়েছে এলইডি টিভি, এবং প্রথম লাকি ড্র উইনারকে দেওয়া হয়েছে এয়ারকন্ডিশন। এছাড়া বিভিন্ন খেলায় যারা জয়ী হয়েছে তাদের জন্য ছিল গিফটের ব্যবস্থা।
স্কুলের প্রিন্সিপাল অনিল শ্রীবাসটাভা জানান, ‘আমাদের স্কুলের বয়স ৪৩ এবং ২৫ বছর পর আমরা স্কুলে নতুন করে আধুনিকরণ করেছি।
আমরা বাচ্চাদের সারা বছর যা পড়াই সেটাই হাতে কলমে খেলার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। পড়াশুনা নিয়ে এমনি ছাত্র-ছাত্রীরা চাপে থাকে। কিছুটা চাপমুক্ত করার জন্য একটা দিন আমরা খেলার মাধ্যমে সেলিব্রেট করি। ইতিমধ্যেই আগের থেকে আমরা স্কুলকে প্রযুক্তিগত আপগ্রেডেশন করেছি। বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় ১২০০। আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বছর আইসিএসসি এবং আইএফসি ক্লাস ১০ এবং ক্লাস ১২-এ ভালো ফলাফল করে। আগামী দিনে আমরা আরও পড়াশুনোর মান বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছি। সম্প্রতি আমাদের প্রত্যেকটি ক্লাস শীততাপ নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে। এক্সপেরিয়েন্স টিচারদের মাধ্যমে বাচ্চাদের আমরা ভবিষ্যৎ গড়ে তুলি’।




