HomeUncategorized৫২,৮৭৮ কোটি টাকায় IDBI ব্যাঙ্কের নিয়ন্ত্রণ ফেয়ারফ্যাক্সের হাতে, অনুমোদন কেন্দ্রের

৫২,৮৭৮ কোটি টাকায় IDBI ব্যাঙ্কের নিয়ন্ত্রণ ফেয়ারফ্যাক্সের হাতে, অনুমোদন কেন্দ্রের

ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ চলে যাবে বেসরকারি বিনিয়োগকারী সংস্থার হাতে

ওয়েব ডেস্ক: ৫২,৮৭৮ কোটি টাকার চুক্তিতে IDBI ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার কানাডার বিনিয়োগকারী সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে তুলে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী বছরের মার্চের মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে IDBI ব্যাঙ্কের ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে জীবন বিমা নিগম (এলআইসি)-এর হাতে এবং ৪৫.৪৮ শতাংশ কেন্দ্রীয় সরকারের হাতে। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে ফেয়ারফ্যাক্সের হাতে থাকবে ৬০.৭২ শতাংশ শেয়ার। এলআইসির অংশীদারিত্ব কমে হবে প্রায় ১৯ শতাংশ এবং কেন্দ্রের হাতে থাকবে প্রায় ১৫ শতাংশ। ফলে ব্যাঙ্কটির নিয়ন্ত্রণ চলে যাবে বেসরকারি বিনিয়োগকারী সংস্থার হাতে।

২০১৯ সালের জানুয়ারিতে IDBI ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নেয় এলআইসি। কানাডার টরন্টোভিত্তিক ফেয়ারফ্যাক্স প্রতিষ্ঠা করেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি প্রেম ওয়াতসা। ভারতে একাধিক সংস্থায় তাদের বিনিয়োগ রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পদক্ষেপকে বিলগ্নিকরণ নয়, পুনর্গঠন হিসেবে ব্যাখ্যা করেছেন। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী তিন বছর ব্যাঙ্কটির নাম বদল করতে পারবে না ফেয়ারফ্যাক্স।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments