HomeScrollকে কল করেছে আপনাকে, তাঁর নাম দেখানো বাধ্যতামূলক! নয়া নির্দেশিকা কেন্দ্রের

কে কল করেছে আপনাকে, তাঁর নাম দেখানো বাধ্যতামূলক! নয়া নির্দেশিকা কেন্দ্রের

টেলিকম সার্ভিসে ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম

ওয়েব ডেস্ক: আপনার ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন আসছে? কে ফোন করছে বোঝা যাচ্ছে না। কোনও নাম দেখতে পাওয়া যাচ্ছে না স্ক্রিনে। নম্বর দেখাচ্ছে শুধু। অবাঞ্ছনীয় কেউ ফোন করেছে, পরিচিত কারও নম্বর সেভ করা নেই বলে নাম দেখাচ্ছে না। এবার এই সমস্যার সমাধান আনতে চলছে কেন্দ্র। ১ নভেম্বর থেকে সমস্ত মোবাইল গ্রাহকের জন্য কলার নেম ডিসপ্লে পরিষেবা বাধ্যতামূলক হতে চলেছে। গোটা দেশে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

টেলিকম সংস্থাগুলিকে কলারের পরিচয় দেখানোর ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। টেলিকম পরিষেবা প্রদানকারীদের ১ নভেম্বর থেকে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ বা ডিওটি। এটি হল ভারতের যাচাইকৃত কলার শনাক্তকরণের ব্যবস্থা।এর ফলে মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল এলেও কলারের নাম ও নম্বর স্বয়ংক্রিয় ভাবে স্ক্রিনে দেখতে পাবেন গ্রাহকেরা। নতুন নিয়মের ফলে অপরিচিত নম্বর থেকে ফোন এলেই আর শুধু নম্বর দেখে অনুমান করতে হবে না কলটি কে করেছেন। গোটা দেশে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

CNAP সিস্টেমের মূল লক্ষ্য হল সরকারের স্প্যাম হুমকি এবং স্ক্যামারদের প্রতিরোধ করা, যারা নির্দোষদের প্রতারণা করে, তাদের ডেটা এবং অর্থ চুরি করে।নতুন নিয়ম অনুযায়ী, ফোনকারীর মোবাইল নম্বরের পাশাপাশি গ্রাহকের রেকর্ডে নথিভুক্ত তাঁর নামও পরিচয়ের তথ্য হিসেবে দেখা যাবে। এই নির্দেশিকা সমস্ত টেলিকম সংস্থার জন্য জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ৪জি এবং তার থেকে আরও উন্নত প্রযুক্তির সমস্ত ফোনে ‘ডিফল্ট’ হিসেবে চালু থাকতে হবে এই সিন্যাপ। তবে প্রাথমিক ভাবে সমস্ত নেটওয়ার্কে ব্যবস্থাটি চালু হবে না। ডট-এর তরফে জানানো হয়েছে ২জি, ৩জি মোবাইল সংযোগেও সিন্যাপ চালু করার বিষয়টি ভাবা হচ্ছে। তবে তা আলাদা ভাবে পরীক্ষা করে দেখতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments