HomeScrollমাঝরাতে ১২০ কিমি বেগে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ‘মুরাসু’

মাঝরাতে ১২০ কিমি বেগে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ‘মুরাসু’

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের মুখে, বাংলায় কত প্রভাব?

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের মুখে। প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ এখন নেল্লোর থেকে মাত্র ১৬০ কিমি দূরে। আজ মাঝরাতে ল্যান্ডফল ওঙ্গোলের দক্ষিণে ১২০ কিমি বেগে। বাংলায় সতর্কতা নেই। সরাসরি প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ গত ৬ ঘণ্টায় ২২ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিমে এগিয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। নেল্লোর থেকে ১৬০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে। চেন্নাই থেকে ১৮০ কিমি উত্তরপূর্বে। ওঙ্গোল থেকে ২১০ কিমি দক্ষিণপূর্বে। প্রথমবার তামিল ভাষা থেকে ঝড়ের নাম দিল ভারত।‘মুরাসু’ একটি ঐতিহ্যবাহী তামিল বাদ্যযন্ত্র। প্রাচীনকালে এই ঢাকের মতো বাদ্যযন্ত্র বাজিয়েই প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর পৌঁছে দেওয়া হত সাধারণ মানুষের কাছে। তামিল সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক প্রাচীন বাদ্যযন্ত্রের নামে নামকরণ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের।

বর্তমান ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০-১১০ দমকা ১২০ কিমি। আজ ২ নভেম্বর রাত ১১:৩০ থেকে কাল ৩ নভেম্বর ভোর ৪:০০-র মধ্যে ল্যান্ডফল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও নারসাপুরের মধ্যে, ওঙ্গোলের দক্ষিণে, ১০০-১১০ দমকা ১২০ কিমি বেগে শক্তিশালী/প্রবল ঘূর্ণিঝড় রূপে। ল্যান্ডফলের পর দ্রুত দুর্বল হবে সিস্টেম।
ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে । সোমবার মাঝরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।বাংলার জন্য কোনও সতর্কতা নেই। তবে নজরদারি চলছে। বাংলায় এর সরাসরি প্রভাব না পড়লেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের প্রায় সমস্ত প্রান্তেই আকাশ মেঘলা।

আরও পড়ুন

পাঞ্জাবে ভোটের আগেই আপে বড়সড় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন তিন বিদ্রোহী বিধায়ক

তবে সোমবার ও মঙ্গলবার দু’দিনই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সব জেলায় ১-২ জায়গায় হালকা বৃষ্টি। আগামিকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ১-২ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। বাকি জেলায় শুকনো আবহাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে শুকনো আবহাওয়া। কমবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে আজ সব জেলায় ১-২ জায়গায় হালকা বৃষ্টি। আগামিকাল দার্জিলিং, কালিম্পং-এ ১-২ জায়গায় হালকা বৃষ্টি, বাকি শুকনো। বুধবার থেকে শুকনো আবহাওয়া।

পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণ ওড়িশা উপকূলে আজ সকাল থেকে ৪০-৫০ দমকা ৬০, আজ সন্ধ্যা থেকে কাল দুপুর পর্যন্ত ৫০-৬০ দমকা ৭০ কিমি ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে আজ সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা বাংলায় নেই। তবে ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments