ওয়েব ডেস্ক: পুজোর ঠিক আগেই দিঘা সৈকতের সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে ১৬ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত দিঘা সমুদ্র সৈকতের সব দোকান বন্ধ রাখা হবে। পুজোর ঠিক আগেই কেন এই সিদ্ধান্ত?
পুজো মানেই বাঙালির কাছে ঘুরতে যাওয়া। দিঘা, পুরী, দার্জিলিং সহ সমস্ত পর্যটনস্থলেই বহু মানুষ ঘুরতে যান। দিঘার সমুদ্র সৈকতের দোকানগুলো পর্যটকদের বেশি টানে। কিন্তু এবার পুজোর আগে ৬ দিনের জন্য সেই সকল দোকান বন্ধ রাখা হচ্ছে।
শনিবার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকে ভাবে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিঘাতেও হতে চলেছে অনুষ্ঠান। সেখানে একদিন নয়, দু’দিনব্যাপী অনুষ্ঠান হবে।
‘মায়ের আগমনে, আনন্দ দিঘা জুড়ে’ অনুষ্ঠানের মাধ্যমে সেখানেও উৎসবের আমেজ। ১৪ অক্টোবর (বুধবার) ও ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠান হবে দিঘায়। সেই কারণে সমুদ্র সৈকতের সমস্ত দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। নতুন করে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের সংলগ্ন এলাকাতে এই অনুষ্ঠান হবে। এই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিভিন্ন ভিআইপি মানুষজন হাজির থাকবেন এই অনুষ্ঠানে।
দিঘায় দুই দিনব্যাপী অনুষ্ঠান করায় খুশি হোটেল ব্যবসায়ীরা। তাঁদের মতে, দুই দিন ধরে অনুষ্ঠান হলে বহু পর্যটক এই অনুষ্ঠানে আসবেন। ফলে তাদের আয় বাড়বে। অন্যদিকে সমুদ্র সৈকতে দোকান বন্ধ থাকায় কিছুটা দুঃখিত ছোট ব্যবসায়ীরা। তারাও এই অনুষ্ঠানে অতিরিক্ত আয়ের আশা করছেন।




