HomeTop Newsডিলিমিটেশন বিলে শরদ পাওয়ারের সমর্থন, বিরোধী শিবিরে বাড়ল রাজনৈতিক অস্বস্তি

ডিলিমিটেশন বিলে শরদ পাওয়ারের সমর্থন, বিরোধী শিবিরে বাড়ল রাজনৈতিক অস্বস্তি

ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরের অবস্থানে নতুন মাত্রা যোগ করল শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। কেন্দ্রের প্রস্তাবিত লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাস সংক্রান্ত বিলে সমর্থনের কথা জানিয়েছেন দলের নেতা জিতেন্দ্র আওহাদ

ওয়েব ডেস্ক : ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরের অবস্থানে নতুন মাত্রা যোগ করল শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। কেন্দ্রের প্রস্তাবিত লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাস সংক্রান্ত বিলে সমর্থনের কথা জানিয়েছেন দলের নেতা জিতেন্দ্র আওহাদ। মুম্বইয়ে দলের প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তিনি এই অবস্থানের কথা জানান। তাঁর বক্তব্য, সংবিধান অনুযায়ী ডিলিমিটেশন একটি প্রয়োজনীয় প্রক্রিয়া। তাই এই উদ্যোগকে সমর্থন করবে তাঁদের দল।

আসন্ন সংসদ অধিবেশনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী ৩০ নভেম্বর থেকে বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত প্রস্তাবিত বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভায় এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-এর আট জন সাংসদ রয়েছেন। ফলে সংবিধান সংশোধনী বিলের সমর্থনে সংখ্যার অঙ্কের ক্ষেত্রেও এই দলের অবস্থান গুরুত্বপূর্ণ।

তবে দলের সমর্থনের বিষয়টি নিঃশর্ত নয়। দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে এর আগে জানিয়েছিলেন, লোকসভার আসন প্রতিটি রাজ্যে সমান অনুপাতে ৫০ শতাংশ বাড়াতে হবে। পাশাপাশি মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং ডিলিমিটেশন কমিশনে বিরোধীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও তুলেছিলেন তিনি।

অন্যদিকে, সুপ্রিয়া সুলে জানিয়েছেন, বিলের খসড়া হাতে না পাওয়া পর্যন্ত দলের চূড়ান্ত অবস্থান সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়। সংসদে আলোচনার পরেই আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হবে।

ফলে জিতেন্দ্র আওহাদের ঘোষণায় সমর্থনের ইঙ্গিত মিললেও দলের ভিতরে চূড়ান্ত অবস্থান নিয়ে কিছুটা সতর্কতা রয়েছে। বিশেষ অধিবেশনের আগে শরদ পাওয়ারের এই অবস্থান বিরোধী জোটের কৌশলগত আলোচনায় নতুন মাত্রা যোগ করল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments