HomeTop Newsমহিলা সংরক্ষণের লড়াইয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে কড়া বার্তা মোদির

মহিলা সংরক্ষণের লড়াইয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে কড়া বার্তা মোদির

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান দিবসের মঞ্চ থেকে তাঁর স্পষ্ট বার্তা, দেশের নারীশক্তির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না

ওয়েব ডেস্ক : মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান দিবসের মঞ্চ থেকে তাঁর স্পষ্ট বার্তা, দেশের নারীশক্তির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের উদ্যোগ আটকে যাওয়াকে লজ্জাজনক আখ্যা দিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। বিরোধীদের শুধু বিরোধী পক্ষ নয়, ‘অবরোধ পক্ষ’ বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ভারতের সংবিধান রচনায় মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের সাংবিধানিক যাত্রায় তাঁদের অবদান যথাযথ স্বীকৃতি না পেলে সেই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। অথচ মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করছি, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা থেকে কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না।’

বাড়ির বিবাদ এবার থানায়! ভাইপো অভিষেকের বিরুদ্ধে ৭ পাতার অভিযোগ কাকা বাবুনের

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পাশ হয়নি। বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি আটকে যায়। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব ছিল তাতে।

কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য, মহিলা সংরক্ষণের বিরোধিতা তাঁরা করছেন না। আপত্তি আসন পুনর্বিন্যাস এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে। কিন্তু এই অবস্থানকেই হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে নারী ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন মোদি। সংবিধান দিবসে তাঁর আক্রমণে মহিলা সংরক্ষণ এখন ফের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments