HomeBig Breakingকমিশনের বৈঠকে অভিষেকের নেতৃত্বে পাঁচ সদস্যের দল পাঠাচ্ছেন মমতা

কমিশনের বৈঠকে অভিষেকের নেতৃত্বে পাঁচ সদস্যের দল পাঠাচ্ছেন মমতা

সংঘাতের আবহে অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনে

কলকাতা: নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহেই শুক্রবার আলোচনার টেবিলে নিজেদের অবস্থান জানাতে চলেছে মমতা-তৃণমূল। কমিশনের বৈঠকে দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলের নেতৃত্বে থাকছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রতিনিধি দলে অভিষেকের পাশাপাশি থাকছেন দলের দুই সর্বভারতীয় সাধারণ সম্পাদক দোলা সেন ও ডেরেক ও ব্রায়েন। থাকছেন লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্রও। সংসদে দলের গুরুত্বপূর্ণ মুখদের নিয়ে এই প্রতিনিধি দল গড়ে কমিশনের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন 

মমতার জেলা সফর নিয়ে কটাক্ষ দিলীপের, নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ পঞ্চায়েত মন্ত্রীর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত দীর্ঘদিনের। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, সাধারণ মানুষের হয়রানি এবং সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ বার সেই আপত্তিই সরাসরি কমিশনের সামনে তুলে ধরতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল।

রাজনৈতিক মহলের নজর এখন শুক্রবারের বৈঠকে। কমিশনের কাছে কী কী দাবি ও অভিযোগ জানায় তৃণমূল, তার পাশাপাশি আলোচনায় কোনও সমাধানসূত্র বেরোয় কি না, সেটাও গুরুত্বপূর্ণ। সংঘাতের আবহে অভিষেকের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাঠিয়ে কমিশনের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশলও দেখছে পর্যবেক্ষকদের একাংশ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments