Homeবিদেশইরানি ফতোয়া না মানায় মহিলা সঙ্গীত শিল্পীকে ৭৪ ঘা চাবুক

ইরানি ফতোয়া না মানায় মহিলা সঙ্গীত শিল্পীকে ৭৪ ঘা চাবুক

নিন্দায় মুখর গোটা বিশ্ব।

ওয়েব ডেস্কঃ পরেননি হিজাব, খোলা ছিল চুল, পরনে ছিল হাত কাটা পোষাক, গলা ছেড়ে গান গাওয়ার সময় সঙ্গে ছিলেন গানের দলের পুরুষ সঙ্গীরা। কনসার্টে গান গাওয়ার সময় ভেঙে ছিলেন একাধিক নিয়ম। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে দর্শকহীন অনলাইন কনসার্টের ভিডিও প্রকাশ করেছিলেন ইরানি সঙ্গীত শিল্পী পারাস্তু আহমাদি। দুবছর আগের সেই ঘটনায় অভিযুক্ত গায়িকাকে এবার কঠোর শাস্তি দিল ইরান সরকার। ৭৪ ঘা চাবুক মারা হয়েছে তাঁকে। একই শাস্তি জুটেছে পারাস্তুর গানের দলের অপর তিন পুরুষ সঙ্গীত শিল্পী ও প্রযোজকেরও।

সূত্রের খবর, ২৯ বছরের সঙ্গীত শিল্পী পারাস্তু আহমাদিকে গত জুনেই দোষী সাবস্ত্য করেছিল ইরানের কুম প্রদেশের এক আদালত। শাস্তি হিসেবে চাবুক পেটা করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই রায় বাতিল করার জন্য কিংবা অন্তত সাজা কামানোর জন্য কোমেরই এক আপিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন গায়িকা। কিন্তু গত সেপ্টেম্বর মাসে সেই আপিল খারিজ হয়ে যায়। এরপরই সম্প্রতি চাবুক মারার সাজা কার্যকর করা হয়।

পারাস্তুর আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু সাজা আটকাতে পারিনি।পাশাপাশি তাঁদের দুবছর সঙ্গীত পরিবেশন ও ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।শিয়া সংখ্যা গরিষ্ঠ ইরানি মহিলাদের জন্য কড়া পোষাকবিধি চালু রয়েছে বহু দিন। দেশের আইন অনুযা্য়ী প্রকাশ্যে মহিলাদের চুল ঢেকে রাখতে হয়। পোষাক পরারও বাধ্যকতা রয়েছে। বিধান লঙ্ঘন করলেই কারদণ্ড, জরিমানা সহ বিভিন্ন শাস্তির মুখে পড়তে হয়। ইরানে মহিলাদের একক সঙ্গীত পরিবেশনের উপরেও রয়েছে একাধিক বিধিনিষেধ।

আরও পড়ুন

ক্রাইস্টচার্চে দলে কি ফিরবেন মহম্মদ সিরাজ? কিউয়িভূমে ‘লাকি চার্ম’ কি ফের জাদু দেখাতে পারবেন।

বহু দিন ধরেই বিধি নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন মহিলা শিল্পীরা। পারাস্তু ও তাঁর সঙ্গীদের চাবুক পেটা করার ঘটনা প্রকাশ্যে আসায় নিন্দায় মুখর হয়েছে গোটা বিশ্ব। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী সমালোচনা করেছে। নিন্দায় সরব হয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশানলও।

২০২২ সালে ২২ বছরের মাহশা আমিনির মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল ইরান। পুলিশি হেফাজতে তাঁর ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। প্রকাশ্যে চুল কেটে প্রতিবাদ জানান ইরানের মহিলারা। ইরানের ধর্মীয় নেতাদের তৈরি এই বর্বর পোষাক ফতোয়ার বিরুদ্ধে বারবার প্রতিবাদ হলেও তা ক্রমবর্ধমান। যা ফের সে দেশের মহিলাদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments