HomeScrollরাত নামলেই কোথায় যান দাউদ, ফাঁস গোপন আস্তানার রহস্য!

রাত নামলেই কোথায় যান দাউদ, ফাঁস গোপন আস্তানার রহস্য!

পাকিস্তানের এই শহরে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকেন দাউদ!

ওয়েব ডেস্ক: দিনের আলোয় তাঁর কোনও অস্তিত্ব নেই! কোথায় থাকেন, কখন বের হন, কার সঙ্গে দেখা করেন—সবটাই যেন এক দুর্ভেদ্য রহস্য। রাত গভীর হলেই শুরু হয় তাঁর অদৃশ্য সাম্রাজ্যের আনাগোনা। ভোরের আজানের আগেই আবার নিখোঁজ! ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের পাকিস্তানের জীবন নিয়ে এবার এমনই শিহরণ জাগানো দাবি করলেন প্রাক্তন এফবিআই আধিকারিক কামরান ফরিদি।

তাঁর দাবি, করাচির অভিজাত ক্লিফটন এলাকায় কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকেন দাউদ। কিন্তু বিপদের আঁচ পেলেই বদলে ফেলেন ডেরা। পাকিস্তানে তাঁর অন্তত তিনটি গোপন আস্তানার সন্ধান রয়েছে ফরিদির কাছে। একটি আবার ইসলামাবাদে! দাউদের নিরাপত্তায় ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র রক্ষী। সঙ্গে বুলেটপ্রুফ গাড়ি। গোটা ব্যবস্থার নিয়ন্ত্রণে ছোটা শাকিল। প্রতি শুক্রবার আইএসআই সদর দফতরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দেন তিনি বলে দাবি প্রাক্তন এফবিআই কর্তার।

সবচেয়ে রহস্যময় ঠিকানা ‘২২ জামজামা’। বাইরে থেকে আটপৌরে বাড়ি। কিন্তু ভিতরে? ফরিদির দাবি, শব্দনিরোধক বেসমেন্টে রয়েছে গোপন ক্লাব। সেখানে পাকিস্তানের সরকারি আধিকারিকদের সঙ্গে মুজরার আসর বসত। চলত ব্যবসায়িক বৈঠকও। দাউদের ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, মাদক এবং বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এই ডন।

আরও পড়ুন:

বিজয় দিবসেই দেশে ফিরতে চান হাসিনা, দিল্লি থেকে ঢাকায় ফেরার দিন ঘোষণা

আরও চমকপ্রদ, ফরিদির দাবি, ২০০৯ সালে এফবিআইয়ের হয়ে দাউদের ডি-কোম্পানিতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। ২০১৮ সালে দাউদের ঘনিষ্ঠ জবির মোতিওয়ালার গ্রেফতারিতেও ভূমিকা ছিল তাঁর। পরে প্রাণনাশের আশঙ্কায় নিজেকেই কাটাতে হয়েছে ভয়াবহ সময়।

তবে এই সমস্ত দাবি ফরিদির ব্যক্তিগত বয়ান। স্বাধীনভাবে সেগুলির সত্যতা যাচাই হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments